ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে হরিণের চামড়া-মাথা উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা দুটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়া কোস্টগার্ড বাহিনী আহরণ নিষিদ্ধ পাঁচশ কেজি কাঁকড়া ও ৫০ হাজার বাগদা চিংড়ির পোনা জব্দ করে।

শুক্রবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনের কালাবগি ও সাতবাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে এসব জবাদ করে। তবে তারা এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শনিবার বনবিভাগের কাছে হরিণের চামড়া ও একটি মাথা হস্তান্তর করা হয়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, চোরাশিকারিরা সুন্দরবন থেকে বিরল প্রজাতির দুটি হরিণ শিকার করে তার চামড়া পাচারের জন্য লোকালয়ে নিয়ে আসছে এমন সংবাদে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের কালাবগি খাল এলাকায় অভিযানে যায়। এসময় চোরাশিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে দুটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করে।

একই সময়ে কোস্টগার্ডের অপর একটি দল সাতবাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ ৫০০ কেজি কাঁকড়া ও বাগদা চিংড়ির পোনা জব্দ করে। উদ্ধার হওয়া চামড়া বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কাঁকড়া বাগদার পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে হরিণের চামড়া-মাথা উদ্ধার

আপডেট সময় ০২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮