ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা সন্দেহে বাবা

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে প্রলাট মণ্ডল নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালে ওই কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তবে এলাকাবাসীর দাবি, তাকে তার পিতা হরিহর মণ্ডল হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত পিতা হরিহর মণ্ডল পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আলীনগর এলাকার চরলক্ষ্মীপুর গ্রামের হরিহর মণ্ডলের সাথে তার কলেজ পড়ুয়া ছেলে প্রলাট মণ্ডলের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। কিন্তু হঠাৎ করে সকালে প্রলাটের লাশ বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বলেন, প্রলাটকে হত্যা করে তার বাবা গাছে ঝুলিয়ে রেখেছেন।

কালকিনি থানার উপ-পরিদর্শক সানজিব বলেন, নিহত ছাত্রের বাম হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এলাকাবাসীর কাছে শুনেছি তাকে তার বাবা হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছেন। তবে ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা সন্দেহে বাবা

আপডেট সময় ০২:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮