ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুড়িগ্রামে ভুট্টাক্ষেতে গৃহবধূর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভুট্টাক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের চরনলেয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলেমা খাতুন(৩০) উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের জয়নালের স্ত্রী ছিল। স্থানীয়রা জানান, গ্রামের কিছু ছেলে ঘাস কাটতে যাওয়ার সময় ভুট্টাক্ষেতে লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় প্রায় ৮ মাস থেকে সে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরে বেড়াত। ৪-৫ দিন আগে তার স্বামী তাকে বাড়িতে নিয়ে যায়। এর পর সন্ধ্যায় ভুট্টাক্ষেতে তার লাশ পাওয়া যায়। নিহত আলেমা দুই সন্তানের জননী।

ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে গলায় শাড়ি পেঁচিয়ে অন্য কোথাও হত্যা করে লাশ ভুট্টাক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে তার ধারণা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুড়িগ্রামে ভুট্টাক্ষেতে গৃহবধূর লাশ

আপডেট সময় ০৮:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮