ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

লন্ডনে বাংলাদেশি হত্যায় এক ব্যক্তি দোষী সাব্যস্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে ভ্যান উঠিয়ে বাংলাদেশিকে হত্যায় এক উগ্র-ডানপন্থী ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। কট্টরপন্থীরা ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য যে হুমকি হিসেবে দেখা দিয়েছে, দেশটির সরকারকে তা সম্পূর্ণ নতুন আঙ্গিকে পর্যালোচনা করে দেখতে হচ্ছে।

বিচারক এক ঘণ্টারও কম সময়ের শুনানির পর আসামি ড্যারেন অসবর্ণকে (৪৮) হত্যা ও আরও ১২ জনকে আহত করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন।-খবর বিবিসি ও গার্ডিয়ান অনলাইনের।

পুলিশ জানিয়েছে, বিবিসির একটি ড্রামা দেখে অসবর্ণের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে তীব্র ঘৃণার সৃষ্ট হয়। ওই নাটকে একটি যৌন হয়রানির জন্য মুসলিম পুরুষরা দায়ী বলে দেখানো হয়েছে।পরে অনলাইনের মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারে ওই ড্রামার ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। ব্রিটেন ফার্স্ট ও ইংলিশ ডিফেন্স লিগের মুসলিম বিদ্বেষী প্রপাগান্ডার কারণে অসবর্ণের ভেতরে ব্যাপক ঘৃণার জন্ম নেয় এবং তিনি এই হত্যাকাণ্ডে উৎসাহিত হন।

গত বছরের জুনে ওই হামলা চালাতে অসবর্ণ একটি ভ্যান ভাড়া করে ৫১ বছর বয়সী মকাররাম আলীর শরীর উঠিয়ে দেন। তখন তিনি মসজিদ থেকে নামাজ শেষে ফিরছিলেন। নিজ বসতির ১০০ গজ দূরে নিহত হন মকাররম আলী। বিচারকের কাছে অসবর্ণ বলেন, তিনি অনেক বেশিসংখ্যক মুসলিমকে হত্যা করতে চেয়েছিলেন।

প্রসিকিউটররা বলছেন, ওই ঘটনা স্পষ্টত সন্ত্রাসী হামলা ছিল। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সুয়ে হেমিং বলেন, মুসলিম বিদ্বেষ থেকে ড্যারেন অসবর্ণ পরিকল্পিত ওই হামলা চালান। এখন অবশ্যই তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ডিন হেডন বলেন, অসবর্ণের কাপুরুষোচিত কাজের ফলে শোচনীয়ভাবে একটি পরিবার একজন স্বামী, বাবা ও দাদাকে হারিয়েছে। আহতদের অনেকে সারাজীবনের জন্য সমস্যায় পতিত হয়েছেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

লন্ডনে বাংলাদেশি হত্যায় এক ব্যক্তি দোষী সাব্যস্ত

আপডেট সময় ০১:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮