ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় কীভাবে: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, বিএনপি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় কীভাবে?

বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হয় কি করে? এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি- বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গণে গুরুকত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করি সবাই নির্বাচনে আসবে। নির্বাচনী পরিবেশ ভালো হবে। নির্বাচনে সব দলই একই সুযোগ পাবে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আবদুল হামিদ। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় কীভাবে: সিইসি

আপডেট সময় ০১:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮