ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গিয়াস উদ্দিন ও ফরিদপুরের রতন মণ্ডল।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আব্দুল হাই জানান, ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাওয়ার সময় একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাস ও লেগুনার ৭ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে ইন্সপেক্টর জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০১:০০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮