ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

সাভারে গৃহবধূ ও শিশুকে ধর্ষণ, আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে পৃথক দুটি বাড়িতে এক পোশাকশ্রমিক গৃহবধূ ও এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সাভারের কাতলাপুর ও তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

এলাকাবাসী জানান, ওই গৃহবধূ (২৪) স্বামীকে নিয়ে কাতলাপুর এলাকায় একেএম আলিম ইমতিয়াজের বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার রাতে স্বামী বাড়িতে না থাকায় প্রতিবেশী ফল বিক্রেতা আজাহার শাহ ওই গৃহবধূর মুখ চেপে ধরে রাতে ধর্ষণ করে।

পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে ধর্ষককে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে একই দিন রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর চার বছরের এক শিশুকে ধর্ষণ করে ১১ বছরের এক শিশু। পরে এলাকাবাসী ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ধর্ষককে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সওগাতুল বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ ও শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি ধর্ষণ মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

সাভারে গৃহবধূ ও শিশুকে ধর্ষণ, আটক ২

আপডেট সময় ০৫:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮