ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় সড়কের পাশে তরুণীর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার সদর দক্ষিণে সড়কের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা-নোয়াখালি সড়কের সদর দক্ষিণ উপজেলার শহীদপুর এলাকার দত্তপুর ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণীর নামপরিচয় এখনও জানা যায়নি। তবে তার বয়স ২৪ হবে বলে অনুমান করা হচ্ছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির কানে নাক ফুল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বিবাহিত। তাকে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। গলায় ওড়না পেঁচানো ছিল। এ ছাড়া শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুমিল্লায় সড়কের পাশে তরুণীর লাশ

আপডেট সময় ০২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮