ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের ফুলদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, চাপাতি, ছোরাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নজরুল সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নে থাকতেন। তার বাবার নাম সিরাজুল হক। নজরুলের নামে নারায়ণগঞ্জ, বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও নরসিংদী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁও ওসি (অপারেশন) আব্দুর জব্বার জানান, ভোরে ডাকাতির সংবাদ পেয়ে বারদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে শটগানের পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত নিহত হয়।

তিনি জানান, নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক ডাকাতদের আটকের অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট সময় ০১:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮