ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রেফতার ও তল্লাশি দুরভিসন্ধিমূলক: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার এবং তাদের বাসায় তল্লাশির ঘটনাকে সরকারের ‘দুরভিসন্ধিমুলক কর্মপরিকল্পনা’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে আটকের ঘটনার পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভবিষ্যৎ দুরভিসন্ধিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে বিরাট বাধা হিসেবে গণ্য করে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নিপীড়ন ও অত্যাচারের মাত্রা বৃদ্ধি করেছে।’

‘সে জন্যই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা চালাচ্ছে, নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার ও শারীরিকভাবে নির্যাতন করছে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালও সরকারের সেই উৎপীড়নের নিষ্ঠুর শিকার হলেন।’

তিনি বলেন, ‘হেলালকে তুলে নেয়া এবং তাকে গ্রেফতার দেখানোতে পুলিশের অস্বীকৃতিকে উদ্বেগজনক ঘটনা।’

এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজিজুল বারী হেলালের ন্যায় দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে বাসা থেকে উঠিয়ে নেয়ার পরও তাকে গ্রেফতারের বিষয়ে পুলিশের অস্বীকৃতি জানানো অত্যন্ত আতঙ্কজনক।’

তিনি অবিলম্বে আজিজুল বারী হেলালের মুক্তির জোর দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্রেফতার ও তল্লাশি দুরভিসন্ধিমূলক: ফখরুল

আপডেট সময় ১১:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮