ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুয়ান্তানামো বে কারাগার চালু রাখার সিদ্ধান্ত ট্রাম্পের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ষোল বছর ধরে চালু থাকা কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে স্টেট অব ইউনিয়ন ভাষণে ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন, আজ আমি আরেকটি প্রতিশ্রুতি রক্ষা করেছি। কিছুক্ষণ আগে আমি একটি আদেশে স্বাক্ষর করেছি, যাতে আমাদের সামরিক কারাগার নীতি পুনঃনিরীপক্ষণ ও গুয়ান্তানামো বে কারাগার খোলা রাখতে বলেছি।

এ আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার প্রয়োজন মনে করলে কিউবায় অবস্থিত এ কারাগারে নতুন করে শত্রুপক্ষের যোদ্ধাদের রাখবে। তবে সশস্ত্র সঙ্ঘাতকালে ধরা পড়া ব্যক্তিদের এখানে রাখার ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সুপারিশে প্রয়োজন হবে।

ট্রাম্প তার ভাষণে বলেন, যেসব সন্ত্রাসী বেসামরিক হাসপাতালে বোমা ফেলে তারা শয়তান। যখনই সম্ভব, তাদের খতম করা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই। যখন প্রয়োজন, আমাদের অবশ্যই তাদের বন্দি করতে ও প্রশ্ন করতে পারতে হবে। আর যখনই আমরা কাউকে বিদেশের মাটিতে ধরব, সন্ত্রাসী গণ্য করে তাদের সঙ্গে আমরা আচরণ করব।

ট্রাম্প বলেন, আমাদের অবশ্যই এ ব্যাপারে পরিষ্কার থাকতে হবে- সন্ত্রাসীরা শুধু অপরাধী নয়, তারা শত্রুপক্ষীয় বেআইনি যোদ্ধা। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেন, অতীতে আমরা বোকার মতো আইএস নেতা বাগদাদিসহ শত শত ভয়ঙ্কর সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছি শুধু তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে সাক্ষাতের জন্য।

২০০১ সালের ১১ সেপ্টেম্বের যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজনদের বন্দি রাখার জন্য ২০০২ সালের জানুয়ারি মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন গুয়ান্তানামো বে কারাগারটি খুলেছিল। এর পর কারাগারটিতে ৭৭৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বন্দি করে রাখা হয়। এর মধ্যে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর কারাগারটিতে এখন ৪১ ব্যক্তি বন্দি আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গুয়ান্তানামো বে কারাগার চালু রাখার সিদ্ধান্ত ট্রাম্পের

আপডেট সময় ০২:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮