ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু ধর্ষণে অভিযুক্ত সেই মার্কিন টিভি তারকার আত্মহত্যা

মার্কিন টিভি তারকা মার্ক সালিং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শিশু ধর্ষণে অভিযুক্ত সেই মার্কিন টিভি তারকা মার্ক সালিং আত্মহত্যা করেছেন। শিশুদের সঙ্গে যৌনক্রিয়ার ঘটনায় রায় ঘোষণার এক সপ্তাহ আগেই মার্ক আত্মহত্যা করলেন।

ওই ঘটনায় মার্কের বিরুদ্ধে জেল হওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছে দ্য সান। লসঅ্যাঞ্জেলেসে নিজের বাড়ির পাশেই একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টা থেকে মার্ক নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য।

২০১৫ সালে মার্কের নামে শিশুদের বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ উঠেছিল। গ্রেফতারও হয়েছিলেন তিনি। তদন্তে নেমে পুলিশ মার্কের ল্যাপটপ থেকে শিশুদের সঙ্গে যৌনক্রিয়ার প্রায় ৫০ হাজার ছবি জব্দ করে। টিভি সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন মার্ক।

পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন মার্ক। কিন্তু ৩৫ বছরের টিভি তারকা নিজেকে কেন শেষ করে দেবেন তা নিয়ে তদন্ত চলছে। কেউ কেউ মনে করছেন খুন করা হয়েছে সালিংকে। তদন্তের স্বার্থে মুখ খোলেনি পুলিশ।

নিহত মার্কের আইনজীবী মিশেল জে প্রক্টরের দাবি, তার মক্কেল হাসিখুশি ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন না। ফলে মার্কের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিশু ধর্ষণে অভিযুক্ত সেই মার্কিন টিভি তারকার আত্মহত্যা

আপডেট সময় ০১:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮