ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে পর্যটক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আরও ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে লাইমীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, পর্যটকবাহী মাইক্রো দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শৈলপ্রপাত পর্যটন স্পটের কাছে পর্যটকবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোহাম্মদ বাদশা (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। গাড়িতে থাকা আরও ১৬ জন পর্যটক আহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতরা হলেন- নাঈম উদ্দিন, জাবেদ, নূরউদ্দিন, সালামত উল্লাহ, রুবেল হোসেন, জনি, মনজুর। হতাহতরা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট রওশনগিরি এলাকার বাসিন্দা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে পর্যটক নিহত

আপডেট সময় ০৮:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮