ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের সমালোচনার মুখে এফবিআই উপ-পরিচালকের পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে লাগাতার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন এফবিআই এর উপ-পরিচালক অ্যান্ড্রু ম্যাকেব। তার বিরুদ্ধে বরাবরই রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার অভিযোগ করে এসেছেন ট্রাম্প। ম্যাকেব সরে দাঁড়ান এমনটিই ট্রাম্প চাইছিলেন বলেও খবর প্রকাশ পেয়েছে।

এর এক সপ্তাহের মাথায়ই সোমবার ম্যাকেবের পদত্যাগের খবর জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্চ মাসে অবসরে যাওয়ার কথা ম্যাকেবের। তার আগেই তিনি পদত্যাগে বাধ্য হলেন।

তবে ম্যাকেব মার্চেই ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই) ছাড়বেন বলে মনে করা হচ্ছে। তার আগে অবসরের দিন পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। হোয়াইট হাউজ ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে তাদের কোনো হাত থাকার কথা অস্বীকার করেছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সোমবার দৈনিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্ত হোয়াইট হাউজ দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পও এ প্রক্রিয়ায় জড়িত নন।”

তাহলে ঠিক কি কারণে ম্যাকেব আগেভাগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। এফবিআই এর মুখপাত্রও তাকে নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি ম্যাকেবের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছিলেন ট্রাম্প। হিলারি ক্লিনটনের প্রতি ম্যাকেবের পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন তিনি।

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে অফিসের কাজে তার ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি নিয়ে এফবিআই তদন্তের পরও হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না করার কারণে ম্যাকেব রিপাবলিকান আইনপ্রণেতা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার শিকার হন।

ট্রাম্প গত বছর মে মাসে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর অ্যান্ড্রু ম্যাকেব কিছুদিনের জন্য সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের সমালোচনার মুখে এফবিআই উপ-পরিচালকের পদত্যাগ

আপডেট সময় ১২:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮