ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকুন্দিয়ায় বাসচাপায় আহত পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সুফিয়া খাতুন (৩৫) মারা গেছেন। সোমবার সকালে পৌরসদর থানা এলাকায় বাসচাপায় গুরুতর আহত হন ইউএনও অফিসের এই পরিচ্ছন্নতাকর্মী।

দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সুফিয়ার। সুফিয়া খাতুন কিশোরগঞ্জ সদরের শোলমারা এলাকার দুলাল মিয়ার স্ত্রী ও পাকুন্দিয়া ইউএনও অফিসের স্থায়ী পরিচ্ছন্ন কর্মী।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৪০১১) একটি বাস সুফিয়াকে ধাক্কা দিলে তার দুই পা বাসের চাকার নিচে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল হাসপাতালে গিয়ে সুফিয়ার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে সুফিয়ার। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পলাতক চালককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকুন্দিয়ায় বাসচাপায় আহত পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

আপডেট সময় ১২:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮