ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণে সন্তান প্রসবের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে ধর্ষণে সন্তান প্রসবের ঘটনার মামলার রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ধর্ষণে জন্ম নেয়া ওই শিশু তার মায়ের নাম ও বাবা হিসেবে সালাউদ্দিন ভূইয়ার পরিচয়ে পরিচিত হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া ওই কন্যাশিশুর বিয়ে দেয়া পর্যন্ত রাষ্ট্র তার ভরণ-পোষণ করবে। এর ব্যয় করা অর্থ ধর্ষণকারীর সম্পদ থেকে রাষ্ট্র আদায় করবে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন। দণ্ডিত সালাউদ্দিন ভুইয়া সোনারগাঁ উপজেলার কান্দাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর রাকিব জানান, প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বাড়ির এক তরুণীকে ধর্ষণ করে সালাউদ্দিন। এতে ওই তরুণী একটি কন্যাসন্তান প্রসব করে। এরপর বিয়ের জন্য একাধিকবার তাগিদ দিলেও সালাউদ্দিন তাকে বিয়ে করেনি। এ ঘটনায় মামলা দায়েরের পর সালাউদ্দিন গ্রেফতার হয়ে আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণে সন্তান প্রসবের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১২:১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮