ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায় শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

আইপিএল বিদেশে অর্থপাচারের নিরাপদ উপায়: বিষাণ সিং বেদী

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল নিয়ে এবার সরব হলেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিষাণ সিং বেদী। আইপিএলের ক্রিকেটার বিকিকিনিতে কোটি কোটি টাকা খরচ করার ঘটনাকে বিদেশে টাকা পাঠানোর নিরাপদ উপায় বলে মন্তব্য করেছেন তিনি।

তার এ মন্তব্যে ভারতীয় ক্রিকেট মহলে এখন চলছে জোর আলোচনা-সমালোচনা।

সম্প্রতি রাখঢাক না করে বেদী বলেন, ‘কেউ কী বলতে পারেন ১ উইকেটের জন্য এক কোটি টাকা খরচ করা বা ১ রানের জন্য ৯৭ লাখ টাকা খরচ করার কোনো যৌক্তিকতা আছে? দেশের জন্য খেলে কোনো ক্রিকেটার এত উপার্জন করলে একটি কথাও বলতাম না। কিন্তু ওরা তো খেলছে এক একটা জঘন্য ক্লাবের জন্য।’

বেদী অভিযোগ করেন, ‘জানতে চাই এত টাকা কোথা থেকে আসছে আর কোথায়ই বা যাচ্ছে? এটি যদি অর্থপাচার করা না হয় তা হলে কোনটা?’

বেদীর আরও বলেন, ‘এই যে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে বিচারপতি লোধা কমিশন গঠন করতে হয়েছিল তার জন্যও আইপিএল দায়ী। কখনও শুনিনি এমন সস্তার জিনিসের জন্য এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়।’

বেদী দলের সদস্যদের আকাশ-পাতাল পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিরাট কোহলি যেখানে কোটি কোটি টাকা পাচ্ছেন, সেখানে ওই টিমেরই আরেকজন কী করে সাত-আট লাখ টাকা পান!

তবে আইপিএল চেয়ারম্যানের মন্তব্য, ‘যে যা ইচ্ছে বলুক। বেদীর মনে রাখা উচিত- আইপিএল থেকে অর্জিত টাকায় সাবেক ক্রিকেটাররাও উপকৃত হন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী

আইপিএল বিদেশে অর্থপাচারের নিরাপদ উপায়: বিষাণ সিং বেদী

আপডেট সময় ০২:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮