ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটি থেকে এমপি নাসিমার গাড়িতে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর হাইকোর্টের সামনের কদম ফোয়ারা থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত গাড়িতে আগুন লেগেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

রোববার ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিভেন দৈনিক আকাশকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িতে আগুন লেগেছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, এমপিদের ওই ব্যক্তিগত গাড়িতে ছিলেন তার ছেলে মাহমুদুল হাসান সুমন। কীভাবে আগুন লাগল জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ির সামনের দিকে হাঠৎ আগুন দেখে আমরা দ্রুত নেমে যাই। পরে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে’।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ আহসান বলেন, ‘যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে গাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটি থেকে এমপি নাসিমার গাড়িতে আগুন

আপডেট সময় ০১:০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮