ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে দুই বেসামরিক নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্যের শোপিয়ান জেলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই রাজ্যের রাজধানী শ্রীনগরে রোববার কারফিউ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, তাদের একটি বহ বিনা উসকানিতে উত্তেজিত জনতার ব্যাপক পাথর নিক্ষেপের মুখে পড়ার পর আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় কাশ্মীর উপত্যকার কয়েকটি অংশে মোবাইল ইন্টারনেট সার্ভিস স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। এসব এলাকার মধ্যে পুলওয়ামা, অনন্তনাগ, কুলগাম ও শোপিয়ান অন্যতম।

ঘটনার সঙ্গে জড়িত সেনাবাহিনীর ইউনিটটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কাশ্মীর পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারামনের সঙ্গেও কথা বলেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যটির রাজধানী শ্রীনগরের কয়েকটি অংশে রোববার কারফিউ জারি করা হয়েছে। উপত্যকার অধিকাংশ এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। বন্ধের কারণে গণপরিবহনগুলোও রাস্তায় নামেনি। বারামুল্লা ও বানিহালের মধ্যে চলাচলরত ট্রেন সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শোপিয়ানের গানোভপোরা গ্রাম ভেতর দিয়ে সেনাবাহিনীর একটি বহর যাওয়ার সময় প্রতিবাদকারীরা পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় সেনাবাহিনীর গুলিতে ২০ বছরের জাভেদ আহমদ ভাট ও ২৪ বছর বয়সী সুহাইল জাভিদ লোন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে দুই বেসামরিক নিহত

আপডেট সময় ১১:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮