ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

টাঙ্গাইলকে ভিক্ষুকমুক্ত জেলা করতে চান তারানা

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের মার্চ মাস থেকে টাঙ্গাইল জেলাকে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে গড়তে কার্যকর ভূমিকা পালন করতে চান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল জেলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ার এ জেলার গুরুত্ব অনেক বেশি। সরকার টাঙ্গাইল জেলা শহর থেকে শুরু করে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রাস্তার দুই ধারে সবুজ বনায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও টাঙ্গাইলের শাড়িসহ স্থানীয় সকল অর্থনৈতিক উৎসাহকে কাজে লাগিয়ে টাঙ্গাইল জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে গড়তে কার্যকর উদ্যোগ নিতে হবে।

রবিবার সচিবালয়ে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিংয়ের প্রচার কার্যক্রম বাস্তবায়ন এবং টাঙ্গাইল জেলার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভার ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সে তারানা হালিম টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে সুবিধাভোগী মাবেয়া খাতুনের খোঁজ খবর নেন। মাবেয়া খাতুন এ প্রকল্পের মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হয়েছে তা মানুষের মধ্যে প্রচারের জন্য বলেন। এ প্রকল্পের সুবিধা থেকে পরিবারের কাছে এ ক্ষুদ্র নারী উদ্যোক্তা গুরুত্ব পাচ্ছেন এর জন্য প্রধানমন্ত্রী কাজ করেছেন বলেও উল্লেখ করেন তারানা হালিম।

ভিডিও কনফারেন্সে টাঙ্গাইল প্রান্তে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

টাঙ্গাইলকে ভিক্ষুকমুক্ত জেলা করতে চান তারানা

আপডেট সময় ১১:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮