ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

শিশু ধর্ষণের ঘটনায়, এসএসসি পরীক্ষার্থী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে সাইকেল চালানো শেখানোর প্রলোভনে দিয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৯) ধর্ষণ করা অভিয়োগ ওঠেছে। এ ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মাহবুবুর রহমান (১৬) বনপাড়া পৌরসভার হারোয়া গ্রামের চাঁদ মোহাম্মদের ছেলে ও বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। বুধবার বিকালে হারোয়া গ্রামে অভিযুক্তের শোয়ার ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে মাহবুব তার প্রতিবেশী শিশুটিকে সাইকেল শেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে তার শোয়ার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নার শব্দে প্রতিবেশীরা এসে মাহবুবকে হাতেনাতে আটক করে। স্বজনরা খবর পেয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার এসআই তহসেনুজ্জামান জানান, শিশুটির মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আটক মাহবুবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

শিশু ধর্ষণের ঘটনায়, এসএসসি পরীক্ষার্থী আটক

আপডেট সময় ১১:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮