ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিকসহ ছয়জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে দুইজন আওয়ামী লীগ সমর্থকও রয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় ডিবি পুলিশ সদর উপজেলার রুহিয়া চৌরাস্তায় আবু নুর চৌধুরীর মার্কেটের ভেতর একটি অফিস থেকে তাদের আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওয়ের রুহিয়া চৌরাস্তায় জেলা যুবলীগের সভাপতি আবু নুর চৌধুরীর মার্কেটের ভেতর তার একটি নিজস্ব অফিস রয়েছে। রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিকসহ তার বেশ কয়েকজন বন্ধুবান্ধব ওই অফিসে রাতে আড্ড দিতেন। বুধবার রাতে তারা প্রতিদিনের মতো আড্ডায় মিলিত হয়ে জুয়া খেলছিলেন। ডিবি পুলিশ রাত সাড়ে ৯টার দিকে তাদের ঘেরাও করে।

আটক অন্যরা হলেন আব্দুল হক (৪০), শহিদুল ইসলাম (৪৭), সিদ্দিকুর রহমান (৪৪), কামিনী কুমার রায় (৪৮) এবং বাহার (৪২)।

সিদ্দিকুর রহমান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির রুহিয়া এলাকার পরিচালক। আটক বাহার বালিয়াডাঙ্গী এলাকার মাদক সম্রাট হিসেবে খ্যাত। গত বছরের ১৩ জুলাই ৩৭ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রীপাড়া গ্রামের খতিবর রহমানের ছেলে।

ঠাকুরগাঁও ডিবি ওসি রফিকুল ইসলাম ছয়জনকে আটকের কথা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা হচ্ছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ০২:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮