ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব দিল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড়ের জবাবে মার্কিন কূটনীতিকের সংখ্যা কমানোর নির্দেশ দেওয়াসহ কয়েকটি কূটনৈতিক সম্পত্তির ব্যবহার নিষিদ্ধ করছে রাশিয়া।রাশিয়া ১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, এ সংখ্যা ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের কর্মচারীর সংখ্যার সমান হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ব্যবহৃত ওয়্যারহাউজ এবং ডাচা কম্পাউন্ড জব্দ করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পর সিনেটও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিল পাসের পরপরই রাশিয়ার এ পাল্টা জবাব এল।

বৃহস্পতিবার বিলটি সিনেটে ৯৮-২ ভোটে পাস হয়। নিয়মানুযায়ী এখন এটি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য তার দপ্তরে যাবে। তিনি চাইলে বিলে ভেটো দিতে পারেন।তবে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের সিনেটরদের প্রায় সর্বসম্মতভাবে নেওয়া এ সিদ্ধান্তে ভেটো দেওয়া ট্রাম্পের জন্য কঠিন হবে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলে আসছেন, কিন্তু নতুন এই বিল সেই সম্ভাবনায় বাধ সাধবে বলে ধারণা করা হচ্ছে।বিলের একটি ধারায় বলা হয়েছে, ট্রাম্প যদি রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা সহজ করতে চান, তাহলে কংগ্রেস তাতে বাধা দিতে পারবে।

নতুন নিষেধাজ্ঞা বিলের উদ্দেশ্য হচ্ছে, ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগেও দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা।যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারে হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগে আগের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিস্কার করাসহ রাশিয়ার কূটনৈতিক কম্পাউন্ড জব্দ করার কয়েকমাসের মধ্যে রাশিয়াও এবার একই পদক্ষেপ নিল।

শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্র একের পর এক লাগাতার রূঢ় রাশিয়া-বিরোধী পদক্ষেপ নিয়ে যাচ্ছে। দেশের অভ্যন্তরীন বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপের পুরোপুরি একটি মিথ্যা অজুহাত দেখিয়ে তারা একাজ করছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “রুশ কূটনীতিক বহিষ্কারের যুক্তরাষ্ট্রের পদক্ষেপটি দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন এবং প্রচলিত কূটনৈকিত রীতির লঙ্ঘন।”

যুক্তরাষ্ট্র আর কোনও রুশ কূটনৈতিককে বহিস্কারের সিদ্ধান্ত নিলে রাশিয়াও একইভাবে এর জবাব দেবে বলেও জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব দিল রাশিয়া

আপডেট সময় ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭