ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সা চালক

অাকাশ জাতীয় ডেস্ক:

যাত্রীর ফেলে যাওয়া প্রায় ২ লক্ষ টাকা পেয়েও লোভ করেননি রিক্সা চালক ফয়সাল। টাকাগুলো ফেতর দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ঘটনাটি বান্দরবানের লামা উপজেলায় ঘটেছে।শুক্রবার সকালে বান্দরবানের লামা বাজারের সুজন লাইব্রেরীর মালিক জোবায়ের তার দোকানের মালামাল কিনতে ১ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে চকরিয়াতে যাওয়ার উদ্দেশে ফয়সালের রিকশায় উঠেন। সেখান থেকে রিক্সাযোগে লামা জীপ স্টেশনে যান।

রিক্সা থেকে নেমে জোবায়ের রিক্সা চালক ফয়সালকে রিকশা ভাড়া বাবদ ১০ টাকা পরিশোধ করলে ফয়সাল স্থান ত্যাগ করে। পরবর্তীতে ফয়সাল তার রিকশায় একটি পলিথিন ব্যাগ লক্ষ করেন। ব্যাগটি খুলে দেখেন ব্যাগে ১ লাখ ৮৬ হাজার টাকা।

টাকা পাওয়ার বিষয়টি রিক্সা চালক ফয়সাল লামা বাজারের ব্যবসায়ী কমিটির সেক্রেটারী জাপান বড়ুয়া ও লামা অটো রিকশা মালিক সমিতির সেক্রেটারী মো. ইউছুপকে জানায়। তারা টাকার মালিক জোবায়েরকে ডেকে বেলা ১ টায় লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, লামা অটো রিকশা মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন সেলিমসহ অন্যান্যদের উপস্থিতিতে টাকাগুলো জোবায়েরের হাতে তুলে দেন।

রিক্সাচালক ফয়সাল বলেন, আমি শ্রম দিয়ে যা উপার্জন করি তাতে সন্তুষ্ট। এই টাকা আমার না। প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দিতে পেরে আমি আনন্দিত।টাকার মালিক মো. জোবায়ের বলেন, আমি এনজিও সমিতি থেকে ঋণ তুলে দোকানের মালামাল ক্রয় করতে যাচ্ছিলাম। এই টাকা হারিয়ে গেলে আমার পথে বসা ছাড়া আর কোন উপায় ছিলনা। ফয়সালদের মত সৎ মানুষ আছে বলে পৃথিবীটা এখনও টিকে আছে।

জোবায়ের রিক্সা চালকের সততা ও নিষ্ঠায় খুশি হয়ে ৫ হাজার টাকা পুরস্কার দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সা চালক

আপডেট সময় ০৭:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭