ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

‘নবাব’-এর প্রিমিয়ারে কলকাতায় শাকিব

অাকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশে সাফল্য অর্জন করে এবার কলকাতার সিনেমা বাজারে দাপট দেখাতে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শুক্রবার পশ্চিমবঙ্গের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘নবাব’।ছবির মুক্তি উপলক্ষে প্রিমিয়ার শো’তে অংশ নেওয়ার জন্য কলকাতায় গেছেন শাকিব খান। বৃহস্পতিবার সন্ধ্যায় গড়িয়াহাটের প্রিয় সিনেমা হলে ‘নবাব’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন শাকিব। ফেসবুকের মাধ্যমে বিষয়টি শাকিব নিজেই নিশ্চিত করেছেন।

প্রিমিয়ারে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন ‘নবাব’ ছবিতে তার নায়িকা শুভশ্রী, ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, ছবির সঙ্গীত পরিচালক ও কলকাতা অংশের প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্তারা।এদিকে পশ্চিমবঙ্গের ১১২টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে ‘নবাব’। তথ্যটি নিশ্চিত করেছে সেখানকার প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। এর ফলে শুধু বাংলাদেশে নয়, কলকাতার বাজারেও শতাধিক হলে শাকিবের ছবি মুক্তি পেলো।

বাংলাদেশের মত কলকাতায়ও ‘নবাব’ সাফল্য অর্জন করবে বলে মনে করেন শাকিব। তিনি জানান, একটি ভালো সিনেমা সব দর্শকই পছন্দ করেন। তাই আশা করি ‘নবাব’ কলকাতায়ও ভালো করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস

‘নবাব’-এর প্রিমিয়ারে কলকাতায় শাকিব

আপডেট সময় ০৬:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭