ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

৯ জনের বিরুদ্ধে আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ কেন্দ্র করে মেয়রপন্থীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় অস্ত্রধারী নিয়াজুল ইসলাম খানসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। একই সঙ্গে অজ্ঞাত আরও ৯০০ জন থেকে এক হাজার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর থানায় অভিযোগ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা এমএ সাত্তার। এতে আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

গত ১৬ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ কেন্দ্র করে মেয়রপন্থীদের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন সাংবাদিক ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ। এ সময় ধাক্কাধাক্কিতে সড়কে পড়ে যান সেলিনা হায়াৎ আইভী। সংঘর্ষ চলাকালে অস্ত্র হাতে তেড়ে যাওয়া শামীম ওসমানের সমর্থক নিয়াজুল গণধোলাইয়ের শিকার হন।

এ সংঘর্ষের একদিন বাদে গত ১৮ জানুয়ারি নিজের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আইভীকে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতাল ভর্তি করা হয়। চার দিন সেখানে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার দুপুরে তার নারায়ণগঞ্জে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

৯ জনের বিরুদ্ধে আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০১:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮