ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ক্রেতাদের পরামর্শ অনুযায়ী দেশের তৈরি পোশাক কারখানাগুলো আধুনিক ও নিরাপদ করা হয়েছে। শ্রমিকরা এখন নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছে। এ জন্য কারখানার মালিকদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়েছে। কিন্তু তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি করা হয়নি। বাণিজ্যমন্ত্রী গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে ‘৩য় বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ এ সভাপতিত্ব কালে এ সব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ইউরোর মূল্য পতনের ফলে তৈরি পোশাকের মূল্য কমেছে। ইইউর চাহিদা মোতাবেক বাংলাদেশে মোট বিনিয়োগের পরিমাণ ৪০ ভাগ থেকে ৪৯ ভাগে বৃদ্ধি করা হয়েছে। এতে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়বে। ক্রেতাগোষ্ঠির সংগঠন অ্যাকর্ড এর বাংলাদেশে কারখানা পরিদর্শনের মেয়াদ ২০১৮ সালের মে মাসে শেষ হবে, এর পর পরিস্থিতি বিবেচনা করে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাজ্য ব্রেক্সিট কার্যকরের পরও বাংলাদেশের সাথে চলমান বাণিজ্যনীতির কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ মোট রপ্তানি বাণিজ্যের ৫৪ ভাগ ইউরোপীয় ইউনিয়নের সাথে করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি অর্থনৈতিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসবে বলে আশা করছি।

ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন প্রধান অ্যাম্বাসেডর পিয়েরি মায়াদুন বলেন, বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়বে। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মান অনেক উন্নত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭