ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলছাত্রীকে তুলে নিয়ে জঙ্গলে দলবেঁধে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের আক্কেলপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। সোমবার বিকালে উপজেলার ইসমাইলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে বাড়ি থেকে কোচিং এ যাওয়ার পথে কয়েকজন যুবক মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। পরে গ্রামের একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণের পর তাকে ফেলে রেখে যায়। মেয়েটির গোঙানির শব্দে পাশ দিয়ে যাওয়া গ্রামবাসী তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দৈনিক আকাশকে বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, ‘এ ব্যাপারে জানা গেছে। মেয়েটি কিছুটা সুস্থ হলে তার মুখে বিস্তারিত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলছাত্রীকে তুলে নিয়ে জঙ্গলে দলবেঁধে ধর্ষণ

আপডেট সময় ১১:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮