ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

র‌্যাবের মাদকবিরোধী অভিযানে রেলওয়ে পুলিশের বাধা

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হস্তক্ষেপ ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে পুলিশের ২ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। রোববার রাতে ওই দুই কনস্টেবলকে পার্বতীপুর রেলওয়ে থানা থেকে ক্লোজড করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে দেয়া হয়েছে।

এরা হচ্ছেন, কনস্টেবল মাহমুদ হাসান ও কনস্টেবল সাগর কুমার রায়। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব নীলফামারী সিপিসি-২ এর এএসপি কায়সার আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল সাদা পোশাকে এক মাদক ব্যবসায়ীকে সৈয়দপুর থেকে ধাওয়া করে। সৈকত আলী নামে ওই মাদক ব্যবসায়ী ট্রেনযোগে সৈয়দপুর থেকে পার্বতীপুরে আসলে র‌্যাব দিনাজপুর সিপিসি-১ এর সঙ্গে আলোচনা করে র‌্যাবের নীলফামারীর ওই দলটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ওই মাদক ব্যবসায়ীকে আটকের চেষ্টা চালায়। এ সময় রেলওয়ের পার্বতীপুর থানার কনস্টেবল মাহমুদ হাসান ও সাগর কুমার রায় এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পার্বতীপুর শহরের জোনাকী ফুড ভিলেজের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ দিনাজপুরের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে র‌্যাবর এসএসপি কায়সার আলী রেলওয়ে পুলিশের ওই দুই কনস্টেবলের ভূমিকা নিয়ে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করলে রোববার রাতে অভিযুক্ত দুই কনস্টেবলকে ক্লোজড করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের মাদকবিরোধী অভিযানে রেলওয়ে পুলিশের বাধা

আপডেট সময় ১০:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮