ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের পর শীতলক্ষ্যায় মিলল ঢাবি ছাত্রের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর শীতলক্ষ্যা নদী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আহমেদের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

সোমবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত পারভেজ আহমেদ রূপগঞ্জের বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন পারভেজ।

রূপগঞ্জ থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, পারভেজ স্থানীয় মেঘনা শ্রমজীবী সমবায় সমিতিতে খণ্ডকালীন চাকরি করতেন। রোববার রাত ৮টার দিকে সমিতির টাকার হিসাব বুঝিয়ে দেয়ার জন্য ফোনে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিনি জানান, সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ওই শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজন জাহাঙ্গীর, সোহাগ ও শারমিনকে আটক করা হয়েছে। তারা সবাই মেঘনা শ্রমজীবী সমবায় সমিতির সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজের পর শীতলক্ষ্যায় মিলল ঢাবি ছাত্রের লাশ

আপডেট সময় ১০:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮