ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর পরকীয়ায় বলি হলেন স্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বামীর পরকীয়ায় বলি হলেন স্ত্রী।স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার ভাতুড়িয়া পূর্বপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আঁখি খাতুন (২১) ভাতুড়িয়া দক্ষিণপাড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

নিহতের বাবা আমিরুল ইসলাম জানান, ৩ বছর পূর্বে একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে আলহাজ আলীর সঙ্গে আঁখিকে বিয়ে দেন। বিয়ের দুই বছর পর আলী তার আপন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এ নিয়ে কয়েকবার সালিশ করে তাদের সাবধান করা হয়। তারপরও তার কোনো উন্নতি ঘটেনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এরই জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন শনিবার রাতে আঁখিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর পরকীয়ায় বলি হলেন স্ত্রী

আপডেট সময় ০৮:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮