ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার সামনেই গুলি করে অধ্যক্ষকে হত্যা করল ছাত্র

অধ্যক্ষ রিতু ছাবরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্কুলভরা অভিভাবকদের সামনেই বুকে গুলি চালিয়ে অধ্যক্ষকে হত্যা করেছে ছাত্র। শনিবার ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগর বিবেকানন্দ স্কুলে এ ঘটনা ঘটেছে। ৬২ বছর বয়সী ওই অধ্যক্ষের নাম রিতু ছাবরা। স্কুলে শৃংখলা ভঙ্গের অভিযোগে ওই ছাত্রকে বহিষ্কার করার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার ওই স্কুলে অভিভাবকদের নিয়ে সভা আহ্বান করে স্কুল কর্তৃপক্ষ। বেলা সাড়ে ১১টার দিকে সভা চলা অবস্থায় ওই ছাত্র স্কুলে প্রবেশ করে। অধ্যক্ষের সামনে গিয়ে পকেট থেকে টুয়েলভর বের করে গুলি চালাতে শুরু করে। অধ্যক্ষের বুকে একে একে তিনটি গুলি চালায় সে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত অধ্যক্ষকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্কুল সূত্রে দাবি, স্কুলের মধ্যে মারপিট, নিষেধ সত্ত্বেও ফোনে কথা বলা,অনুপস্থিতি ইত্যাদি নানান শৃংখলা ভঙ্গের কারণে ১৫ দিন আগে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। তদন্তকারীদের অনুমান, সেই রোষ থেকেই এদিন তাকে গুলি করল ওই ছাত্র।

ঘটনার পরপরই অভিভাবক, স্কুলশিক্ষক এবং কর্মীরা ছাত্রটিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। যমুনানগরের পুলিশ সুপার রাজেশ কালিয়া জানিয়েছেন, লাইসেন্স করা পিস্তলটি ওই ছাত্রের বাবার। ছাত্রের বাবাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবার সামনেই গুলি করে অধ্যক্ষকে হত্যা করল ছাত্র

আপডেট সময় ০১:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮