ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মৌলভীবাজারে নারীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজার শহরের বেড়িরপাড় এলাকা থেকে সেলিনা বেগম মঙ্গলী নামে এক ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

সেলিনা বেগম রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মৃত খালিক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শহরের দরগামহলার বাসিন্দা ছিলেন।

মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র মো. ফয়সল আহমদ জানান, সকালে লন্ডন প্রবাসী রেহানা বেগমের বাড়ির পেছনে স্থানীয়রা মস্তকবিহীন এক মহিলার লাশ দেখে তাকে ফোন করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা পরিচয় নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নাতনী নাজমিন জানান, তার নানী সেলিনা বেগম মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফেরি করে কাপড় বিক্রি করে আসছিলেন। শুক্রবার দুপুরে বাকি টাকা তুলতে খাতা নিয়ে বাসা থেকে বের হন। বিকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক তাপস চন্দ্র রায় জানান, কেন বা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মৌলভীবাজারে নারীর লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮