ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছে বিএনপি। আর সেটা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে পুনরুদ্ধার হবে।

শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে। গণতন্ত্র হরণ করা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করছি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বক্তব্য দেন। অন্যদের মধ্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, শ্রমিক দলের শাহ মো. আবু জাফর, মহানগর দক্ষিণ বিএনপির কাজী আবুল বাশার, উত্তর বিএনপির মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কাকরাইল মোড় হয়ে শান্তিনগর ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে: ফখরুল

আপডেট সময় ১২:৪৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮