ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পচা ডিমের বস্তায় লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্গন্ধে কাছে দাঁড়ানো যাচ্ছে না। নাক চেপে ব্রিজের ওপরে হাজারো জনতার ভিড় জমে উঠে। কার লাশ, কয়টা লাশ, বস্তা টেনে আনার পথে লাল রঙের দাগ। লাশের গল্প ছড়িয়ে পড়ে দ্রুত। তবে পুলিশের উপস্থিতিতে বস্তা খোলার পর বেরিয়ে আসে পচা ডিম।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পৌর শহরের বালুয়া নদীর ব্রিজের নিচে। বৃহস্পতিবার ভোরে জেলেরা মাছ ধরতে এসে বস্তাগুলো দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা ব্রিজের নিচে ৩টি সাদা মুখবাঁধা বস্তা দেখা যায়। বস্তার পাশেই পানিতে ভাসছিল একটি মানিব্যাগ ও একটি জুতা। তখন সন্দেহ আরো বেড়ে যায়। মহিলারা বিলাপ করে ‘কোন মার বুক জানি খালি হলো’ বলতে দেখা গেছে। তবে পুলিশ আসার পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে।

গৌরীপুর থানার এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে বস্তা উদ্ধার করেন।

তিনি জানান, প্রথমে আমাদেরও ধারণা হয়েছিল লাশ হতে পারে। বস্তা খোলার পর দেখি পচা ডিম। রাতের কোনো একসময় কে বা কারা পচা ডিমভর্তি ৩টি বস্তা ফেলে রেখে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

পচা ডিমের বস্তায় লাশ

আপডেট সময় ১১:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮