ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিলনাড়ুতে জালিকাট্টু খেলায় নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যে জালিকাট্টু খেলা দেখার সময় ষাঁড়ের আক্রমণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। খবর বিবিসির। মঙ্গলবার কর্তৃপক্ষ জানায়, তিনজন নিহত ছাড়াও আরো ৬০ জন এই সময় আহত হয়।

জালিকাট্টু হচ্ছে তামিলনাড়ুর শত শত বছরের পুরোনো একটি খেলা যা জানুয়ারি মাসে পোঙ্গল নামে ফসল-ওঠার উৎসবের সময় অনুষ্ঠিত হয়। ষাঁড়ের শিং-এর সঙ্গে নানা রকম পুরস্কার বেঁধে তাকে ছেড়ে দেয়া হয়। আর হাজার হাজার লোকে ষাঁড়টিকে তাড়া করে সেগুলো খুলে নেবার চেষ্টা করে। এ সময় ধাবমান ষাঁড়ের গুঁতোয় বা খুরের আঘাতে বহু লোকের মৃত্যুও হয়।

প্রতিযোগিতার নিয়ম হলো, কেউ যদি ষাঁড়ের কাঁধ ধরে ঝুলে থেকে ১৫-২০ মিটার পার করতে পারে বা ষাঁড়ের তিনটি লাফ টিকে থাকতে পারে- তাহলে সে জয়ী হয়। কেউ তা না পারলে ষাঁড়টিই জয়ী হবে।

প্রাণীর প্রতি নিষ্ঠুরতার কারণ দেখিয়ে ২০১৪ সালে তামিলনাড়ুতে জালিকা্ট্টু নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এ নিয়ে রাজ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হলে কেন্দ্রীয় সরকার দু’বছর পর এটা আবার চালু করার অনুমতি দেয়।

প্রতি বছরই এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকে পদদলিত হয়ে বা ষাঁড়ের গুঁতোয় মারা যায়। শত শত দর্শকসহ ষাঁড়ের আঘাতে অনেকে জখম এবং আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তামিলনাড়ুতে জালিকাট্টু খেলায় নিহত ৩

আপডেট সময় ১১:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮