ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীররাতে জেলা শহরের বালাঘাটাস্থ নিজবাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বালাঘাটাসহ আশপাশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পার্বত্যাঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় তাকে আটক করা হয়েছে। আটকের পর নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছোটনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সেনাবাহিনীর সদর জোন কমান্ডার মশিউর রহমান জানান, গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির করা হচ্ছিল বলে অভিযোগ পেয়ে ছোটনকে আটক করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে ছোটনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা বিবৃতিতে বলেন, কোনো কারণ ছাড়াই ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করেছে সেনাবাহিনী। অবিলম্বে নিঃশর্ত এবং অক্ষত অবস্থায় তার মুক্তি দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ইউপিডিএফ বান্দরবান জেলার প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে ২০১২ সালে তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তাকে একবার হত্যার চেষ্টাও করেছিল প্রতিপক্ষরা।

অপরদিকে খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিথুন চাকমাকে হত্যার প্রতিবাদে বুধবার সকালে বান্দরবানের বালাঘাটাস্থ দলীয় কার্যালয়ে ইউপিডিএফর প্রতিবাদ সভা করার কথাছিল। তবে দলীয় কার্যালয়সহ বালাঘাটায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় সভা করতে পারেনি ইউপিডিএফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন আটক

আপডেট সময় ১০:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮