ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীকে হত্যা করে সাপের ঘাড়ে দোষ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া হতো। এর পর স্ত্রীকে খুন করতে অভিনব ফন্দি আঁটেন স্বামী। পরিকল্পনা অনুযায়ী, বেড়াতে গিয়ে পাহাড়ের ওপর থেকে স্ত্রীকে ফেলে দিয়ে হত্যা করেন ওই স্বামী। পরে থানায় অভিযোগ করা হয়, তার স্ত্রী সাপ দেখে ভয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। কিন্তু তদন্ত করতে গিয়ে ভুল ভাঙে পুলিশের।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বছর নভেম্বর মাসে সাদ্দাম নামে পেশায় চিকিৎসক এক ব্যক্তি অভিযোগ করেন- নৈনিতালে ঘুরতে যাওয়ার সময় খাদ থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার স্ত্রী তামান্নার। তিনি আরও বলেন, খাদের ধারে তামান্না দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি সাপকে দেখতে পান তার স্ত্রী। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদ থেকে পড়ে যান ওই নারী। কিন্তু তদন্তে নেমে ওই ব্যক্তির বয়ান ঘিরে প্রথম থেকেই সন্দেহ হয় পুলিশের।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেই সময় খাদের পাশে আদৌ কোনো সাপ ছিল না। তামান্না অসুস্থতবোধ করায় খাদের পাশে দাঁড়িয়েছিলেন। তখনই সাপ রয়েছে বলে চিৎকার করে তাকে ফেলে দেন তার স্বামী। এর পর থানায় এসে মিথ্যা অভিযোগ করেন তিনি।

সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ এনেছে তামান্নার দাদাও। তার অভিযোগ, খাদের ধারে নিয়ে গিয়ে তার বোনকে ফেলে দিয়েছে সাদ্দাম। গোটা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সাদ্দাম সাপের গল্পের ফন্দি এঁটেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ: ইরানের দাবি

স্ত্রীকে হত্যা করে সাপের ঘাড়ে দোষ

আপডেট সময় ০৪:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮