ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মীরসরাইয়ে আগুনে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

মীরসরাই ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা করে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, রাজু কর্মকারের মাতৃ মেডিকেল হল, সুজন বড়ুয়ার শুঁটকির দোকান, শালিন বড়ুয়ার ঐশি ইলেকট্রিক অ্যান্ড মাইক সার্ভিস, মৃনাল বড়ুয়ার স্টেশনারি, শ্রীমান কর্মকারের মাইকের দোকান, ঝুলু বড়–য়ার ইলেকট্রিক দোকান, সুজনদের টেইলার্স দোকান।

হাইতকান্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বরোজ প্রিয় বড়ুয়া জানান, ভোর ৬ টায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে বিপুল ও বিজয় বড়ুয়ার মার্কেটের একে একে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

মীরসরাই ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) রবিউল আজম বলেন, মাইকের দোকানের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রাতে ব্যাটারি চার্জ দিয়ে দোকানদাররা বাড়িতে চলে যান এতে করে ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মীরসরাইয়ে আগুনে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

আপডেট সময় ১১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮