ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৌরীপুর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় গৌরীপুর ইউনিয়নের ইচুলিয়া গ্রামের সবদর আলীর ছেলে রুস্তম আলী (৪৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটলেও নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

পূর্বের কর্তব্যরত ডাক্তার জেসমিন আক্তারের ভুল চিকিৎসায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত ডাক্তার শাহল রহমান খান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সকাল ১০টায় নির্ধারিত ডিউটি শেষে জেসমিন আক্তার হাসপাতালে থেকে বেরিয়ে যান। এরপর ডা. শাহল রহমান খানই দায়িত্বে ছিলেন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ ও পরিদর্শক (তদন্ত) তারেকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মোতায়েন করেন। রোগীর ভাতিজা আবু তালেব ফকিরের ছেলে মো. সোবহান আলী জানান, দুপুর ১টার দিকে মধ্যবাজারে চা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ১টা ২৫মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কোনো মেডিকেল অফিসার ছিলেন না।

কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার আক্তার হোসেন রোগীকে ভর্তির নির্দেশ দেন। এরপর হাসপাতালে আসেন ডা. শাহল রহমান খান। তিনি রোগীকে দেখে একটি ইনজেকশন লিখে দেন। ইনজেকশন দেয়ার সময় চাচার মৃত্যু হয়।

আক্তার হোসেন জানান, রুস্তুম আলী দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন। এ সময় কোনো মেডিকেল অফিসার ছিলেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, মেডিসিন কনসালটেন্টের সঙ্গেও যোগাযোগ করে ব্যর্থ হয়ে রোগীকে ভর্তির আদেশ দেই। তখন প্রেসারও স্বাভাবিক ছিল।

এরপর ডা. শাহল রহমান খান আসেন তাকে রোগীর বিস্তারিত বলে ডিউটি শেষ করে চলে আসি। তিনি রোগী দেখে ক্লোনাট্রিল নামক ইনজেকশন লিখে দেন বলে জানান তিনি। রোগী আনয়নকারী ব্যবসায়ী মো. সাদেক মিয়া জানান, রোগীর ভর্তির সময় কোনো মেডিকেল অফিসার হাসপাতালে ছিলেন না। এরপর ইনজেকশন দিতেই রোগী মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রবিউল ইসলাম জানান, আমি ট্রেনিংয়ে ঢাকায় আছি। মৃত্যুর কারণ ও ডাক্তারের কর্তব্যে অবহেলা থাকার বিষয়টি প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিতে রাজি হয়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় পরিবারের সদস্যদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গৌরীপুর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

আপডেট সময় ১১:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮