ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শামীম সমর্থকদের আঘাতে আহত আইভী

অাকাশ জাতীয় ডেস্ক:

হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা-ধাওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী আহত হয়েছেন। বর্তমানে তিনি আহত অবস্থায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাস্তায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে। এতে মেয়র আইভীসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান শহরের ফুটপাতে হকারদের বসার নির্দেশ দেয়ার পর হকারদের ঠেকাতে মঙ্গলবার বিকেলে আইভী নগর ভবন থেকে শত শত নেতাকর্মী নিয়ে শহরের চাষাঢ়ায় যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে পৌঁছার পর মেয়র আইভী ও এমপি শামীম ওসমান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জ শহরে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সড়ক থেকে হকার উচ্ছেদ করাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও মেয়রের মধ্যে বেশ কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি বাক্য বিনিময় হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শামীম সমর্থকদের আঘাতে আহত আইভী

আপডেট সময় ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮