ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় নারী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫০৫ পিস ইয়াবাসহ তাহেরা বেগম (৩০) নামের এক মহিলাকে আটক করেছে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশ।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত আটটার দিকে গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে পুলিশ ঢাকামুখী একটি লেগুনা পরিবহনে তল্লাশি করে তাকে আটক করে। তার সাথে ৭ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার পেটে ইয়াবা আছে। পুলিশ জানায় তার পেট থেকে বিশেষ পদ্ধতিতে পায়ু পথে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ১ লাখ ৫১ হাজার ৫ শত টাকা।

আটক তাহেরা বেগমের স্বামীর নাম মৃত রবিউল ইসলাম, পিতার নাম সেকান্দর আলী। তার বাড়ি পটিয়া থানার পশ্চিম পাড়া আব্দুল্লার বাড়ি হলেও সে দীর্ঘদিন চাঁদগাও থানার কালুরঘাট এলাকার মৌলভী বাজারের মান্নার ভাড়া বাসায় বসবাস করতো।

হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় নারী আটক

আপডেট সময় ০২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮