ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ক্যাম্প করছে মিয়ানমার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী ফিরিয়ে নেয়ার পর অস্থায়ী ভিত্তিতে থাকার মতো ৩০ হাজার জনের জন্য একটি ক্যাম্প তৈরি করছে মিয়ানমার। প্রত্যাবাসিত রোহিঙ্গাদের সেখানে সাময়িকভাবে রাখার পর অন্যত্র পুনর্বাসন করা হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের চলমান আলোচনার মধ্যেই সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দিল। খবর রয়টার্স।

গত বছর ২৫ আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী বর্বর সামরিক অভিযান শুরু করলে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত ৬ লাখ ৫০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে এই অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।কিন্তু মিয়ানমার তা প্রত্যাখ্যান করেছে।

২৩ নভেম্বর স্বাক্ষরিত রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি নিয়ে আলোচনার জন্য সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা।রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো নিয়ে দুই দেশ ঢাকায় বসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করার পর এটিই তাদের প্রথম বৈঠক। প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার সোমবার এক খবরে জানিয়েছে,প্রত্যাবাসন চুক্তির মাধ্যমে যারা দেশে ফিরবে,তাদের সাময়িকভাবে রাখার জন্য হ্লা পো খায়ুংয়ে একটি ক্যাম্প তৈরি করা হচ্ছে।১২৪ একর জমির ওপর ৬২৫টি ভবন তৈরি করা হবে,যেখানে ৩০ হাজার রোহিঙ্গা থাকতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ক্যাম্প করছে মিয়ানমার

আপডেট সময় ১২:২২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮