ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একই স্থানে রাস্তা পার হওয়ার সময় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার রাত ও আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার মোড়ে এসব দুর্ঘটনা ঘটে। রবিবার রাতে নিহত পোশাক শ্রমিকের নাম ইয়াসমিন আক্তার এবং সোমবার সকালে যিনি নিহত হয়েছেন তার নামপরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে কাভার্ড ভ্যান চাপায় অজ্ঞাত এক যুবক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে তিনি মারা যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

এদিকে হাসিন সোয়েটার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কামরুজ্জামান জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে কারখানা শ্রমিক ইয়াসমিন আক্তার এমসি বাজার মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

নিহত ইয়াসমিন মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট সময় ০১:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮