ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মালঞ্চি রেলস্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

রেলওয়ের ওয়েম্যান (খালাশি) সানোয়ার কবীর জানান, সকাল ১১টার দিকে স্টেশনের উত্তর দিকে বড়পুকুরিয়া এলাকায় রেললাইনের পাশে তিনি লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি মিস্ত্রি ফজলুর রহমানকে জানালে তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। এদিকে খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত যুবকটির বয়স প্রায় ২৮ বছর। জিন্স প্যান্ট, জ্যাকেট এবং গলায় মাফলার জড়ানো ছেলেটির মুখমণ্ডল ক্ষতবিক্ষত ও রক্তমাখা ছিল। তার পকেটে তিনজনের ছবি পাওয়া গেছে। ছবির খামে পদ্মা ডিজিটাল স্টুডিও, তিনমাথা, হিলি রোড, পাঁচবিবি ঠিকানা লেখা রয়েছে। পুলিশের ধারণা, ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ

আপডেট সময় ০৯:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮