ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতে কারাভোগের পর ২ বাংলাদেশি কিশোর ফেরত

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে সূর্য প্রতাপ (১৪) ও নিত্যনন্দন বিশ্বাস (১৬) নামে দুই বাংলাদেশি কিশোরকে বিজিবির ফেরত দিয়েছে বিএসএফ। রোববার দুপুর ১টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

সূর্য প্রতাপ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাবলাতলা গ্রামের সুরুজ হালদারের ছেলে। নিত্যনন্দন নড়াইল জেলার কালিয়া উপজেলার সুমারতলা গ্রামের ঠাকুর বিশ্বাসের ছেলে।

দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এস আই আব্দুল হালিম জানান, ২০১৬ সালে ০৬ জুলাই সকালে বেনাপোল সীমান্ত দিয়ে দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে সূর্য প্রতাপ ও নিত্যনন্দন বিশ্বাস ভারতে প্রবেশ করে। এরপর ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালত তাদের কেষ্টনগর সেফহোমে রাখার নির্দেশ দেন। দীর্ঘ দেড় বছর কারাভোগের পর রোববার দুপুরে তাদের ফেরত দেয় বিএসএফ। বৈঠকে বাংলাদেশের পক্ষ উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মো. তোফাজ্জেল হোসেন, দামুড়হুদা মডেল থানা পুলিশের এসআই মেজবাহ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফের কোম্পানি কমান্ডার বাঘাট সিং,ইমিগ্রেশন পুলিশ অফিসার তুষার সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে কারাভোগের পর ২ বাংলাদেশি কিশোর ফেরত

আপডেট সময় ০৯:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮