ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফোরজি লাইসেন্স কার্যক্রমে বাধা কাটল

আকাশ আইসিটি ডেস্ক:

বর্তমান ইন্টারনেট সেবাকে আরো দ্রুতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফোরজি বা এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের জন্য লাইসেন্সের প্রস্তাব আহ্বান করেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কিন্তু এ বিজ্ঞপ্তি স্থগিতাদেশর আদেশদেন সর্বোচ্চ আদালত। পরবর্তীতে ওই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে আজ রোববার আদেশ দেন আপিল বিভাগ।

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। ওই বিজ্ঞপ্তি অনুসারে আজ প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন ছিল। আইনজীবীরা বলেছেন, আপিল বিভাগের আদেশের ফলে ওই বিজ্ঞপ্তির আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দীন মাহমুদ ও সঙ্গে ছিলেন রমজান আলী শিকদার।

গত বছরের ৪ ডিসেম্বর ফোরজি বা এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় বিটিআরসি, যার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলা লায়ন কমিউনিকেশনস লিমিটেড ১০ জানুয়ারি রিটটি করে। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুল দিয়ে ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে। সেদিন বিকেলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বিটিআরসি। শুনানি নিয়ে ১১ জানুয়ারি চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিটিআরসির করা আবেদনটি ১৪ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয় পরে আদালত এই আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফোরজি লাইসেন্স কার্যক্রমে বাধা কাটল

আপডেট সময় ০১:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮