ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিব সুদর্শন অভিনেতা: শুভশ্রী

অাকাশ বিনোদন ডেস্ক:

চলতি বছরের সবচেয়ে হিট এবং দর্শকন্দিত ছবি ‘নবাব’ কলকাতায় মুক্তি পাচ্ছে শুক্রবার। ছবির প্রচারণায় সেখানকার প্রযোজনা সংস্থা ও অভিনয়শিল্পীরা রয়েছেন ব্যস্ত। এরই অংশ হিসেবে বুধবার রাতে শুভশ্রী এসকে মুভিজের ফেসবুক লাইভে আসেন। কথা বলেন ‘নবাব’ নিয়ে। এবং ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন।

সেখানেই তাকে অনেক ভক্ত বারবার প্রশ্ন করেন, শাকিব কোথায়? শুভশ্রী এই প্রশ্নের উত্তর প্রত্যেকবারই একই ধাঁচে দিয়েছেন। বলেছেন, শাকিব তো নেই। ও বাংলাদেশে বসে আছে। আমরা ওকে অনেক ডাকছি। খুব মিস করছি তাকে। কিন্তু সে আসছে না। হয়তো কোনো ব্যস্ততায় আছে।এছাড়া শাকিবের ভূয়সী প্রশংসা করে শুভশ্রী বলেন, শাকিব খান একজন সুদর্শন অভিনেতা। একজন অভিজ্ঞ নায়ক। তার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে।

কলকাতার দর্শকদের উদ্দেশ্য করে শুভশ্রী বলেন, বাংলাদেশের দর্শরা ‘নবাব’কে সুপারহিট বানিয়ে দিয়েছে। এবার তোমাদের পালা। তোমরাও সবাই সিনেমা হলে গিয়ে ‘নবাব’ দেখে ছবিটিকে সুপারহিট বানাবে।এর আগে বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুভশ্রী বলেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইলো ‘নবাব’কে সুপারহিট ছবি বানানোর জন্য।

এ দিকে শাকিবের সঙ্গে নতুন কোনো ছবিতে শুভশ্রীকে দেখা যাবে কি না? ভক্তদের এমন প্রশ্নের জবাবে শুভশ্রী জানান, আমার আগামী ছবিটিও শাকিবের সঙ্গেই। সেটা হচ্ছে ‘চালবাজ’। আগামী মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে। আশা করছি, সেই ছবিটিও আপনারা সবাই পছন্দ করবেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে শাকিব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, মেঘলা প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া (বাংলাদেশ) ও এসকে মুভিজ (কলকাতা)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিব সুদর্শন অভিনেতা: শুভশ্রী

আপডেট সময় ১১:১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭