ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

কালকিনিতে স্বামীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে শনিবার ভোরে সরদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আত্মীয়দের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্ত্রী আসমা বেগমকে আটক করেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, পৌর এলাকার রামনগর গ্রামের ছত্তার সরদারের ছেলে সরদার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ঘরে কোন সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে যান আত্মীয়রা। এসময় নিজ ঘরে বিছানায় মরদেহ দেখতে পান তারা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের চাচা সেলিম সরদার অভিযোগ করে বলেন, আমার ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সরদারের স্ত্রী আসমা জড়িত।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, কিভাবে মারা গেছে তা বলতে পারব না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কালকিনিতে স্বামীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

আপডেট সময় ০৪:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮