ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১০০ বছর নিষেধাজ্ঞা থাকলেও ক্ষতি নেই: কিম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ১০০ বছর ধরে বলবৎ থাকলেও তার দেশের কোনো ক্ষতি হবে না।

শুক্রবার পিয়ংইয়ং-এ তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দেয়ার কারণে তার দেশে সব ক্ষেত্রে ব্যাপক উন্নতি অর্জন করেছে। কাজেই তার ভাষায় শত্রুরা যদি ১০ বছর থেকে শুরু করে ১০০ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে রাখে তারপরও উত্তর কোরিয়ার কোনো ক্ষতি হবে না।

কিম জং উন বলেন, বিদেশের ওপর নির্ভরশীলতা না থাকা, অভ্যন্তরীণ শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এবং প্রযুক্তি ও গবেষণা খাতে দেশীয় গবেষকদের সক্রিয় উপস্থিতির কারণে বিদেশি চাপের বিরুদ্ধে তার দেশ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। আর এর পরিপ্রেক্ষিতে এ বক্তব্য দিলেন কিম জং উন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআইয়ের নিজস্ব বাংলা মডেল তৈরিতে সরকারের পরিকল্পনা

১০০ বছর নিষেধাজ্ঞা থাকলেও ক্ষতি নেই: কিম

আপডেট সময় ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮